সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে মাস্টার বাড়ি পিএসটিসি ট্রেনিং কমপ্লেক্সে কিশোরীদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৭:৫২ পিএম  আপডেট: ২৮.০৫.২০২৫ ৮:০৫ পিএম  (ভিজিট : ২৬৫)
X

গাজীপুরে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উপলক্ষে পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) গোল প্রজেক্টের আয়োজনে এবং কিশোরীদের অংশগ্রহণে খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। গাজীপুরের মাস্টার বাড়ি পিএসটিসি ট্রেনিং কমপ্লেক্সে আজ বুধবার (২৮ মে) অনুষ্ঠান শেষে পুরস্কার ও কিশোরী মেয়েদের সেনেটারি ন্যাপকিন বিতরণ করা হয়। নারীর মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবসের এবারের মূল স্লোগান ছিল ‘মাসিকবান্ধব বিশ্বের জন্য একতা’।

এ বিষয়ে প্রজেক্ট ম্যানেজার মাহমুদা নাসরিন বলেন, কিশোরীদের সচেতনতার জন্য পরিবারের প্রতিটি মানুষকে বোঝাতে হবে যে মাসিক কোনো নিষিদ্ধ বিষয় নয়, এ ব্যাপারে নারী পুরুষ উভয়কেই সচেতন হতে হবে।

গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার মো. মোবারক হোসেইন বলেন, শুধু তোমার নিজেকে সুরক্ষিত থাকলে হবে না, তোমরা এক একজন প্রতিনিধি হিসেবে সকলের কাছে এই মেসেজ পাঠানোর দায়িত্ব তোমারও। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোল প্রজেক্টের ফিল্ড অফিসার ইসমত আরা খান, প্রজেক্ট এসোসিয়েট সিরাজুম মনির শিমু, শ্যামলী আক্তার ও স্কুলের শিক্ষকসহ কিশোরী মেয়েরা।

আ. দৈ./ কাশেম/ এস রহমান


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝