রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাফুফে স্পন্সর পেলে ব্রাজিলের ম্যাচে সহযোগিতা করবে সরকার: আমিনুল হক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৫৩)
X

বাংলাদেশে ব্রাজিল ফুটবল দলের সফর কিংবা জাতীয় দলের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও ব্যয়ভার ও আনুষঙ্গিক বিষয় নিয়ে এখনো বিস্তারিত সিদ্ধান্ত হয়নি।

আমিনুল হক বলেন, ব্রাজিল বাংলাদেশে এসে খেললে সমর্থকদের স্বপ্ন পূরণ হবে এবং এটি বড় অর্জন হবে। তবে একটি ম্যাচের মাধ্যমে দেশের ফুটবলে মৌলিক পরিবর্তন আসবে—এমনটা তিনি মনে করেন না।

সরকারের অর্থায়নে ম্যাচ আয়োজনের সম্ভাবনাও নাকচ করে দিয়ে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে ব্যয়ের চাপ থাকায় একটি ম্যাচের জন্য সরকার বিপুল অর্থ ব্যয় করতে চায় না। তবে বাফুফে স্পন্সর সংগ্রহ করতে পারলে সরকার সহযোগিতা করবে।

এদিকে ব্রাজিলের একটি প্রতিনিধি দল সম্প্রতি ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে। মাঠের মান সন্তোষজনক হলেও ড্রেসিংরুম, টেকনিক্যাল এলাকা ও নিরাপত্তাব্যবস্থায় কিছু উন্নতির পরামর্শ দেওয়া হয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝