রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাভি আমাকে ঘুষি মারল, অথচ শাস্তি পেলাম আমি: ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ পারেদেস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:২৪ পিএম   (ভিজিট : ৪৭)
X

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠের বিশৃঙ্খলায় জড়ানোর ঘটনায় ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে ‘অতিরঞ্জিত’ ও ‘অতিরিক্ত কঠোর’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।

ফিফা পারেদেসকে ১০ ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করেছে। নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ, থিয়াগো আলমাদাকে ১ ম্যাচ এবং সহকারী কোচ রবার্তো আয়ালাকে ৩ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। স্পেনের গাভিও পেয়েছেন এক ম্যাচের নিষেধাজ্ঞা।

পারেদেসের দাবি, সংঘর্ষের সময় গাভিই প্রথম তার বুকে ঘুষি মেরেছিলেন। তাই গাভির এক ম্যাচের নিষেধাজ্ঞার তুলনায় নিজের ১০ ম্যাচের শাস্তিকে তিনি অসামঞ্জস্যপূর্ণ মনে করছেন। শাস্তি কমাতে আপিল করার কথাও জানিয়েছেন তিনি।

এদিকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে। ফিফা ইতোমধ্যে নিষেধাজ্ঞা প্রীতি ম্যাচে কার্যকর করার অনুমতি দিয়েছে, ফলে শাস্তির বড় একটি অংশ তুলনামূলক দ্রুত শেষ করার সুযোগ তৈরি হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝