রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাইরে প্রথম শ্রেণিতে ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস হৃদয়ের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩১ পিএম   (ভিজিট : ৪২)
X

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক তাওহিদ হৃদয়। দেশের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান এখন তিনি। সব মিলিয়ে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন হৃদয়।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচের শেষ দিনে ম্যাথু বোস্টের বল মিড অনে ঠেলে দুই রান নিয়ে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৪৫১ বলে ৩০০ রান ছুঁতে হৃদয়ের ইনিংসে ছিল ২৫টি চার ও ৬টি ছক্কা।

শুরুতে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং বিপর্যয় সামাল দেওয়ার দায়িত্ব নেন হৃদয়। দলীয় ৩৭ রানের মধ্যে দুই উইকেট পড়ে যাওয়ার পর জাকের আলীর সঙ্গে ১৫১ রানের জুটি গড়েন তিনি। জাকের ৯৪ রানে ফিরলে মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে ষষ্ঠ উইকেটে যোগ করেন আরও ১৮৫ রান।

সাইফউদ্দিন ৮৭ রানে আউট হলেও এক প্রান্তে অবিচল থাকেন হৃদয়। শেষ দিনে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে দল আবার চাপে পড়লেও রেজাউর রহমান রাজাকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নেন তিনি। ২২৫ রান থেকে আরও আগ্রাসী ব্যাটিংয়ে তিনশর ঘর পার করেন বাংলাদেশ অধিনায়ক।

প্রতিবেদন লেখা পর্যন্ত হৃদয় অপরাজিত আছেন ৩৩৩ রানে। ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬৫৮ রান। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রথম ইনিংসের ৫১২ রানের জবাবে ১৪৬ রানের লিড নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

ম্যাচটি ড্রয়ের পথে থাকলেও ফলাফলের চেয়ে হৃদয়ের ঐতিহাসিক ইনিংসই পচেফস্ট্রুমের এই ম্যাচকে স্মরণীয় করে রাখছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝