রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র হাসিনার দুর্নীতির মামলা পুনরায় শুনানির উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৩:৪১ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৫ ৩:৪৬ পিএম  (ভিজিট : ১৬৩)
X

গত জুলাই- আগস্টে ছাত্র জনতার আন্দোলনে  ফ্যাসিস্ট সরকারর ক্ষমতাচ্যুত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির মামলা পুনরায় শুনানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এই মামলাটি অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। 

মামলায়  অপর আসামিরা হলেন,সাবেক প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি শেখ হাসিনা, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নুরুদ্দীন মাহমুদ কামাল, সামিটের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আজিজ খান, পরিচালক মুহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ও পরিচালক আবুল কালাম আজাদকে আসামি করা হয়।

কিন্তু ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বতীকালীন সরকারের আমলে হাইকোর্টের আগের দেওয়া এই রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল করেছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দুদকের করা আবেদনের ওপর শুনানির উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ১৫ জুলাই দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে  উক্ত মামলাটি শুনানির দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

 আজ রোববার (১৮ মে) আবেদনটি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চের কার্যতালিকায় (কজলিস্টে) ছিল। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। তিনি সাংবাদিকদের জানান, আজকে মামলাটি কার্যতালিকায় ছিল। আদালত পূর্ণাঙ্গ বেঞ্চে ১৫ জুলাই এই আবেদনের ওপর শুনানির জন্য দিন ঠিক করেছেন।

উল্লেখ্য,  ২০০৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র স্থাপনে করা দুর্নীতির মামলা করেছিল দুদক। পরে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মামলাটি বাতিল করে  রায় দেয় হাইকোর্ট।

অভিযোগ রয়েছে, ১৯৯৬-১৯৯৭ সালে শিকলবাহা, হরিপুর ও খুলনায় বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের তৎকালীন উপ-পরিচালক এম এম শাব্বির হাসান তেজগাঁও থানায় মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি শেখ হাসিনা, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নুরুদ্দীন মাহমুদ কামাল, সামিটের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আজিজ খান, পরিচালক মুহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ও পরিচালক আবুল কালাম আজাদকে আসামি করা হয়।

পরে তদন্ত শেষে ২০০৮ সালে ১০ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগ গঠনের পর ঢাকার বিশেষ জজ আদালত-১ এ শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০১০ সালের ১৩ এপ্রিল মামলাটি বাতিল করেন।

ওই রায়ের বিরুদ্ধে চলতি বছরের ৫ মার্চ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে দুদক। এ আবেদনে মোট ৫ হাজার ৪৫২ দিন বিলম্ব হয়েছে। আবেদনে সেটির বিষয়েও মার্জনা চাওয়া হয়েছে।

এরপর আবেদনটি চেম্বার জজ আদালতে শুনানির জন্য ওঠে। গত ১৭ মার্চ চেম্বার জজ আদালত শুনানির জন্য রোববার (১৮ মে) আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্যে পাঠান। তারই ধারাবাহিকতায় সেটি (কজলিস্টে) কার্যতালিকায় ওঠে।

আ. দৈ. /কাশেম 
 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝