রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা একজন মানবিক ও কর্মচারী বান্ধব ছিলেন
ডিএনসিসি থেকে বিদায় নিলেন জুলকার নায়ন
আবুল কাশেম:
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৭ পিএম  আপডেট: ০৬.০৯.২০২৬ ৯:৪৫ পিএম  (ভিজিট : ৮৪)
X

অবশেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অত্যন্ত জনপ্রিয় ও কর্মকর্তা- কর্মচারী বান্ধব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সরকারের যুগ্মসচিব ‘মো: জুলকার নায়ন’ বিদায় নিয়েছেন। কারণ বর্তমান সরকার বেশ কয়জন উপ সচিবকে  যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দিয়েছেন। তাদের মধ্যে ‘মো: জুলকার নায়ন’ অন্যতম। তবে ‘মো: জুলকার নায়ন’কে মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের আরো গুরুত্বপূর্ণ বড় দায়িত্ব দেওয়া হচ্ছ বলেই নিযে যাচ্ছে।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ডিএনসিসিতে ২টি আঞ্চলকি কার্যালয়ে নির্বাহী কর্মকর্তার শেষ কর্মদিবস ছিল তার।তিনি সকালে ডিএনসিসির মিরপুরে অঞ্চল-২ এ কর্মদিবস শেষ করে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়েছেন। পরে দুপুরে ডিএনসিসির মহাখালীস্থ আঞ্চল-৩ শেষ কর্মদিবস সম্পন্ন করে তিনি। এই অঞ্চলের অনেক দিন নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন মো: জুলকার নায়ন।


এদিকে আজ রোববার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ‘মো: জুলকার নায়ন’ চলে যাবেন এই খবর পেয়ে বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা তার দপ্তরে হাজির হন। তাকে আন্তরিকভাবে বিদায় জানান। তিনিও অতীতের স্মৃতিগুলো বার বার মনে করতে থাকেন এবং সবার ভালো বাসা গ্রহণ করেন। আবার সময় করে কোন একদিন তার স্নেহের কর্মকর্তা ও কর্মচারীদের দেখতে আসবেন এবং ওইদিন মনখোলে সবার কথা শোনবেন বলে আশ্বস্ত করেন তিনি। 

আজ রোববার মহাখালীতে ডিএনসিসির আঞ্চলিক কা তাৎক্ষনিকভাবে শ্রদ্বেয় অভিভাবক ভালো বাসার ফুল দিয়ে বিদায় জানান ডিএনসিসিতে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির-(সিবিএ) ভারপ্রাপ্ত সভাপতি কাজী আলমগীর হোসেন, সহ সভাপতি হারুন অর রশীদ পারমানিক, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেটের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ। আজ দুপুরে অঞ্চল-৩ এ নতুনভাবে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ জিয়াউর রহমান হাজির হয়েছেন।

বিদায় কালে আরো উপস্থিত ছিলেন; কর কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আজিজুন নেছা, নির্বাহী প্রকৌশলী (পুর) অতিরিক্ত দায়িত্ব নুরুল আলম, ভেটেরিনারি কর্মকর্তা ফেরদৌস হাসান মিঠুন, উপ-কর কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মেহেদি হাসান এবং শেখ শওকত হোসেন (অতিরিক্ত দায়িত্ব) সহ আরো অনেক কর্মকর্তা ওকর্মচারী।

সংশ্লিষ্ট সূত্র মতে, সরকারের উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তা মো: জুলকার নায়ন ডিএনসিসিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে ২০১৯ সালের ২৮ এপ্রিল যোগদান করেন। তিনি ডিএনসিসিতে ৭ বছর ৪ মাস ৮ দিন কর্মদিবসে ১০ অঞ্চলকি কার্যালয়ের মধ্যে ৯টি অঞ্চলকি কার্যালয়েই নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের বিরল অভিজ্ঞতা অর্জন করেছেন। এরমধ্যে একটি অঞ্চলের নির্ধারিত দায়িত্বের বাইরে একাধিক অঞ্চলের অতিরিক্ত নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে ডিএনসিসির ‘টপ টু বটম’ কর্মকর্তা ও কর্মচারীদের সাথে তার গভীর সম্পর্ক তৈরি হয়েছে। তিনি যেমন ডিএনসিসির সবাইকে আপন করে নিয়েছেন,তেমনি তার সমপর্যায়ে কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা- কর্মচারীরাও তাকে বন্ধুর মতো একজন অভিভাক হিসেবে গ্রহণ করেছেন।

আ. দৈ./ একে



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝