সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, মাঝপথে বন্ধ আইপিএল ম্যাচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১:৪৮ এএম   (ভিজিট : ২১৯)
X

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রভাবে ধর্মশালায় নিরাপত্তাজনিত শঙ্কায় মাঝপথেই বাতিল করা হয়েছে আইপিএলের গুরুত্বপূর্ণ এক ম্যাচ। জম্মুসহ সীমান্তবর্তী ভারতের কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এরপরই স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে শুরু হয় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে যায়।

এর আগে, রাতে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছেই ভারতীয় ড্রোন হামলা হয়েছে বলে জানায় পাকিস্তানের সংবাদমাধ্যম। এই ঘটনার পর আজকের পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের পিএসএল ম্যাচটিও স্থগিত করা হয়। একই মাঠে আগামীকালের ম্যাচ লাহোর–পেশোয়ার ম্যাচ আয়োজন নিয়েও অনিশ্চয়তা আছে।

এদিকে, আইপএলে বৃষ্টির কারণে খেলাটি এক ঘণ্টা দেরিতে শুরু হলে পাঞ্জাব ১০.১ ওভারে ১ উইকেটে তোলে ১২২ রান। প্রিয়াংশ আর্য মাত্র ৩৪ বলে করেন ৭০ রান, আর প্রভসিমরান সিং করেন ৫০ রান। কিন্তু এরপর হঠাৎ স্টেডিয়ামের ফ্লাডলাইটে বিপর্যয় দেখা দিলে খেলা বন্ধ হয়ে যায়। এ সময় ম্যাচ ভেন্যু থেকে দ্রুত দল ও দর্শককে সরিয়ে নেওয়া হয়।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, একটি বৈদ্যুতিক টাওয়ারে গোলযোগের কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। 

জম্মুসহ সীমান্তবর্তী ভারতের কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলার খবরে নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়টি সামনে এসেছে জানিয়ে ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা শঙ্কা থেকে সবাইকে দ্রুত স্টেডিয়াম ছাড়তে বলা হয়। যদিও পরক্ষণেই বিদ্যুৎ বিভ্রাটকে কারণ হিসেবে দেখানো হয়েছে। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বিসিসিআই দুঃখ প্রকাশ করেছে।  

প্রসঙ্গত, সাম্প্রতিক ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার সূত্রপাত কাশ্মীরের পেহেলগেম পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা কেন্দ্র করে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, যাতে অন্তত ৩১ জন নিহত হয়। এছাড়া পাকিস্তান দাবি করেছে ভারতের অন্তত ৫টি বিমান ভূপাতিত করেছে। তারপরও পাল্টা আঘাত হেনে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

এর জেরে দুদেশের ক্রীড়াঙ্গনে পড়েছে উত্তেজনার প্রভাব। এর মধ্যে সবচেয়ে বড় প্রভাব পড়েছে আইপিএলে। ধর্মশালা পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ১৪০ কিলোমিটার দূরে এবং বর্তমানে এই অঞ্চলে বিমান চলাচলও বন্ধ। একই কারণে আগামী ১১ মে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচটি ধর্মশালায় হওয়ার কথা থাকলেও সেটি সরিয়ে নেওয়া হয়েছে আহমেদাবাদে। 

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝