সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের নারী ক্রিকেটারদের দুই ম্যাচ হাতে থাকতেই সিরিজ জয় নিশ্চিত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩২ পিএম  আপডেট: ১৫.০৯.২০২৪ ৮:৩৫ পিএম  (ভিজিট : ২২০)
X

বাংলাদেশের নারী ক্রিকেটরা শ্রীলঙ্কায় বেশ ভালো করেছে। টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে। ওয়ানডের পর আধিপত্য ধরে রেখেছে টি-টোয়েন্টিতেও। হ্যাটট্রিক জয়ে দুই ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে সিরিজ। বাংলাদেশের হয়ে জোড়া উইকেট নেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান। একটি করে উইকেট পান সুলতানা খাতুন ও ও ফাহিমা খাতুন।

প্রথম দুই ম্যাচে লঙ্কানদের একেবারেই পাত্তা দেয়নি বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে জয় আসে ১০৪ রানে। এবার অবশ্য ব্যবধান তত বড় হয়নি। রোববার তৃতীয় টি-টোয়েন্টিতে জয় আসে ১০ রানে।

সিংলিজ স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় টাইগ্রেসরা। তবে এই রানই জয়ের জন্য যথেষ্ট করে তুলেন বোলাররা। জবাবে ২০ ওভার ব্যাট করেও ৮ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।

এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শুরু থেকেই চেপে ধরে বিপর্যয়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন সাথী রানী।

এ ছাড়া নিগার সুলতানা জ্যোতি ১২ ও রিতু মনি ২৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। টাইগ্রেস ব্যাটারদের মধ্যে আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মালশা শেহানি।

ছোট এই লক্ষ্যে খেলতে নেমেও মাত্র ২৮ রানেই ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। এই ধাক্কা থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। লঙ্কানদের হয়ে উইকেটরক্ষক ব্যাটার কৌশিনী নুথিয়াঙ্গা ২১ রান করে। আর ২২ রান এসেছে নিক্ষানা সান্দামিনির ব্যাট থেকে।

আ. দৈনিক / কাশেম 


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝