সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাফলার ‘নিলামে’ বিক্রি করবেন প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০০ পিএম   (ভিজিট : ১৯৯)
X

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মাফলার নিয়ে চলছে আলোচনা।  কয়েকদিন আগে ফেসবুকে একটি পোস্টে দাবি করা হয়েছে প্রেস সচিবের ওই মাফলারের মূল্য ৮৬ হাজার ৫০০ টাকা। এরপর থেকেই তার মাফলার নিয়ে আলোচনার শেষ নেই। কেউ করছেন সমালোচনা, কেউ আবর মাতেন রসিকতায়। বাদ যাননি খোদ প্রেস সচিবও। এবার শফিকুল আলম তার ব্যবহৃত সেই মাফলার নিলামে তোলা নিয়ে রসিকতা করলেন।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানান তিনি।

তিনি লেখেন, বারবেরি মাফলারটির আসল দাম ৮৬ হাজার ৬০০ টাকা। এটি বিক্রি করা হবে। কোনো সহৃদয় ব্যক্তি ‘অভয়ারণ্য-বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে’ এই টাকা দিয়ে মাফলারটি কিনতে পারবেন। পরিচয় গোপন রেখে আওয়ামী লীগের সমর্থকরাও মাফলারটি কিনতে পারবেন। তবে এ জন্য আওয়ামী লীগ সমর্থককে অবশ্য গুনতে হবে ৮৬ হাজার ৬০০ ডলার। দুইবার ধোয়ার পর ক্রেতাকে মাফলারটি বুঝিয়ে দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মাফলার পরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সম্প্রতি। তার এতো দামি মাফলার পরা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করতে থাকেন।

আ. দৈ/এএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝