সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৭:২১ পিএম   (ভিজিট : ১৪০)
টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা।
X

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা।

বিশ্ব ইজতেমার মাঠে এখন পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) ইজতেমার আয়োজক ও টঙ্গী সরকারি হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার বিকেল পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিন মুসল্লি হলেন- খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী (৬০), ঠাকুরগাঁও জেলার মৃত আব্দুলের ছেলে আমিরুল ইসলাম (৪৬) ও শেরপুর জেলার শ্রীবরদী থানার রানী শিমুল গ্রামের মৃত সবদুল্লার ছেলে সাবেদ আলী (৭০)।

বিশ্ব ইজতেমার শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান, আব্দুল কুদ্দুস গাজীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। অপর দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে স্থাপিত সিভিল সার্জন এর কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সহকারী স্বাস্থ্য পরিদর্শক বেলায়েত হোসেন।


আ. দৈ/এএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝