রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তিন বিভাগে বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৬:৩৪ পিএম  আপডেট: ২৮.০১.২০২৫ ৬:৪১ পিএম  (ভিজিট : ১৩১)
X

দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রা আবার কমতে পারে বলে জানান সংস্থাটি। 

আবহাওয়াবিদ বজলুর রশীদ আজ মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, “শুক্র-শনিবার সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।

“এটা এক-দুইদিন থাকবে। এ সময় তাপমাত্রা বাড়তে পারে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আবার কমবে।”

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আর শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস এসেছে আবহাওয়ার পূর্বাভাসে।

আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয় দিনাজপুরে। এসময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

আ. দৈ/ আফরোজা 




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝