রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গড়ল ইতিহাস
বিশ্বকাপের সুপার সিক্সে নাইজেরিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭:২৫ পিএম   (ভিজিট : ১৭৮)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল নাইজেরিয়া। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা হয়নি। তারপরও নিউজিল্যান্ড ও সামোয়াকে ছিটকে দিয়ে তিন পয়েন্ট নিয়ে সুপার সিক্সের টিকিট পেয়েছে নাইজেরিয়া।

এবারই প্রথম অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে নাইজেরিয়া। আর প্রথমবার খেলতে এসেই সুপার সিক্সে উঠে গেছে দলটি। 

গ্রুপ ‘সি’তে থাকা দল সামোয়া তিন ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি। আর এতেই এক জয় নিয়ে সুপার সিক্সে উঠে গেছে নাইজেরিয়া। তাদের পয়েন্ট ৩। এছাড়া, ২ পয়েন্ট নিয়ে তিনে আছে নিউজিল্যান্ড। সামোয়া ১ পয়েন্ট নিয়ে তিনে আছে।

আসরে নাইজেরিয়ার প্রথম ম্যাচটিই পরিত্যক্ত হয়। গত ১৮ জানুয়ারি সামোয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তাদের ম্যাচটি মাঠে গড়াতে পারেনি। এতে করে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। সেখান থেকে পাওয়া ১ পয়েন্ট পরবর্তী সময়ে বেশ কাজে লেগেছে নাইজেরিয়ার।

নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ২ রানে হারায় নাইজেরিয়া, যা দেশটির ইতিহাসে বড় এক ঘটনা। কারণ আইসিসির কোনো পূর্ণ সদস্যের বিপক্ষে যেকোনো ধরনের ক্রিকেটে এটিই প্রথম জয়। ইতিহাস গড়া এই জয়ই তাদের জায়গা করে দেয় সুপার সিক্সে।

অবশ্য এর আগেও ক্রিকেট বিশ্বকাপে খেলেছিল নাইজেরিয়া। সেটিও ছিল বয়সভিত্তিক পর্যায়ে। ২০২০ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল দেশটির ছেলেরা। 

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝