সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে মাশরাফির মৃত্যুর খবর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬:১১ পিএম  আপডেট: ২০.০১.২০২৫ ৭:৫১ পিএম  (ভিজিট : ৩৮৯)
X

বাংলাদেশি ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা মারা গেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, দুবাইতে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন তিনি। তবে তাঁর মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

যোগাযোগ করা হলে মাশরাফি রিউমর স্ক্যানার জানায়, মাশরাফি বিন মর্তুজার মারা যাওয়ার দাবিটি সঠিক নয়। নির্ভরযোগ্য কোনো তথ্য-প্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে মাশরাফির দুবাইয়ে অবস্থান বা তাঁর মৃত্যুর দাবিসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন-পরবর্তী সময়ে আর জনসমক্ষে দেখা যায়নি দলটির সাবেক সংসদ সদস্য মাশরাফিকে। তবে চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকারসের হয়ে মাঠে নামার কথা ছিল তাঁর

কিন্তু ফিটনেসের অভাবে এখনো তা সম্ভব হচ্ছে না বলে গণমাধ্যমে জানিয়েছেন সিলেট স্ট্রাইকারস কোচ মাহমুদ ইমন।

অনুসন্ধান শেষে মাশরাফি বিন মর্তুজা মারা গেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে রিউমর স্ক্যানার। সূত্র: কালের কণ্ঠ 


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝