সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
এ বছর বিয়েটা করে ফেলা উচিত: সাফা কবির
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৬:৫৬ পিএম  আপডেট: ০৩.০১.২০২৫ ৭:০৭ পিএম  (ভিজিট : ২৯৩)
X

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। বিদায়ী বছরে নানান কাজে ছিলেন আলোচনায়। পুরোনো বছরের মতো ধারাবাহিকতা ধরে রেখে নতুন বছরটা নতুন প্রত্যয়ে কাজ শুরু করতে চান অভিনেত্রী। জানালেন, এবার গল্প প্রধান কাজই বেশি করবেন। শুধু তাই নয়, কাজ করতে চান সিনেমাতেও।

এ প্রসঙ্গে গণমাধ্যমে সাফা বলেন, ‘আমি সব সময় মনে করি, গল্পই হচ্ছে আসল হিরো। কিন্তু এমন শক্তিশালী গল্পের দেখা ইদানীং কম পাচ্ছি। এজন্য নিজের কিছু গল্প পছন্দ রয়েছে, সেগুলোকে ফিকশনে তুলে আনবো। নতুন বছরে আরও গল্পপ্রধান কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চাই।’

সিনেমায় কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, দেশে এখন অনেক ভালো সিনেমা হচ্ছে। আমি নিজেও অপেক্ষায় আছি ভালো সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার।

তার সমসাময়িক অনেকে বিয়ের পিড়িতে বসেছেন। কিন্তু তিনি এখনও সিঙ্গেল। তাই তো নতুন বছরের প্রথম দিনেই নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন তিনি। নতুন বছরেই বিয়ে করা উচিৎ, এমনটাই মনে করেন অভিনেত্রী।

বিয়ের পরিকল্পনা নিয়ে সাফা বললেন, আমার বিয়ে নিয়ে সবাই এত এত চিন্তিত মনে হচ্ছে, এ বছর বিয়েটা করে ফেলা উচিত, হা হা হা।

আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে সাফা কবির মিডিয়া জগতে পা রাখেন। এরপর প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারকেল তেলের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন। ‘অল টাইম দৌড়ের উপর’ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন। 


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝