সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
মোটি’ লেখা ব্লাউজ পরে শরীর নিয়ে কটাক্ষের জবাব স্বরা ভাস্করের
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : ৮)
X

সন্তান জন্মের পর শরীর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। এবার সেই কটাক্ষের শব্দকেই প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছেন তিনি। ‘মোটি’ লেখা ব্লাউজ পরে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী।

সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা জানিয়ে স্বরা বলেন, মা হওয়ার পর গত তিন বছর ধরে অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে শরীর নিয়ে নানা ধরনের মন্তব্য শুনতে হয়েছে তাঁকে।

অভিনেত্রীর ভাষ্য, তাঁকে ‘মোটা’, ‘মহিষ’, ‘গরু’, ‘হিপ্পো’ ও ‘হাতি’ বলে কটাক্ষ করা হয়েছে। তবে এখন এসব মন্তব্যে কষ্ট না পেয়ে তিনি কটাক্ষের শব্দগুলোকে নিজের মতো করে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন।

স্বরা বলেন, ‘আমি সবই হয়ে গেছি। এখন আপনাদের এসব শব্দ গ্রহণ করে নিজের করে নিচ্ছি।’

স্বরা জানান, তাঁর মেয়ের বয়স এখন তিন বছর। মেয়ের জন্মের পর থেকেই অপরিচিত মানুষের কাছ থেকে নিয়মিত শরীর নিয়ে ট্রলের মুখোমুখি হচ্ছেন তিনি।

সন্তান জন্মের পর নারীর শরীরে স্বাভাবিকভাবেই নানা পরিবর্তন আসে। সেই পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের বিষয়টি বিভিন্ন সময় তারকারাও তুলে ধরেছেন। এবার ‘মোটি’ শব্দটিকেই পোশাকে তুলে ধরে সেই প্রবণতার জবাব দিলেন স্বরা।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝