পরিকল্পনা ছাড়াই হাসি, জয়ার নতুন ছবি ঘিরে মুগ্ধ ভক্তরা
বিনোদন ডেস্ক

নতুন কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। স্নিগ্ধ সাজ, গোলাপি পোশাক ও স্বতঃস্ফূর্ত হাসিতে সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
ছবিগুলোতে টেবিলের সামনে বসে মিষ্টি হাসিতে দেখা গেছে জয়া আহসানকে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’—অর্থাৎ কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই চলে আসা একটি হাসি।
জয়ার এই স্বাভাবিক হাসি ও চিরসবুজ উপস্থিতি নিয়ে মন্তব্য করেছেন ভক্তরা। কেউ তাঁর বয়সের তুলনায় তারুণ্যময় লুকের প্রশংসা করেছেন, আবার কেউ তাঁকে ‘তিন পুরুষের ক্রাশ’ বলেও মন্তব্য করেছেন।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও ব্যস্ত সময় কাটান জয়া। অবসর সময়ে বাগান ও পোষ্যদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তও মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
দুই বাংলায় নিয়মিত কাজ করা জয়ার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’। সিনেমাটি মুক্তির পর দর্শক-সমালোচকদের কাছ থেকে প্রশংসাও পেয়েছে।
আ.দৈ/আরএস




















