সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশটা অশিক্ষিত ও চাঁদাবাজে ভরে গেছে’: ক্ষুব্ধ সাদিয়া আয়মান
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ১৩)
X

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দেশের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। ঘটনাটিকে ‘চরম লজ্জাজনক ও ধিক্কারজনক’ বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

পোস্টের কমেন্টে বিভিন্ন সমালোচনার জবাবও দেন সাদিয়া। সেখানে তিনি হামলার সঙ্গে জড়িতদের পাশাপাশি তাদের সমর্থন করে মন্তব্যকারীদেরও কঠোর ভাষায় সমালোচনা করেন।

এদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, তাসনিম জারা-সহ বিভিন্ন ব্যক্তি নিন্দা জানিয়েছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন।

তবে পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, ঘটনাটির সঙ্গে চাঁদাবাজির সম্পর্ক পাওয়া যায়নি। জমি নিয়ে বিরোধের জেরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানও দাবি করেছেন, জমি নিয়ে বিরোধের জেরেই সালমানের স্টুডিওতে হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝