সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ১৪)
X

রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্টুডিওর ক্যামেরা, শুটিং সরঞ্জাম, আসবাবসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত ও লুট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সালমান মুক্তাদির অভিযোগ করেছেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে হামলাটি চালানো হয়েছে। ঘটনার সময় তিনি ঢাকার বাইরে ছিলেন। খবর পেয়ে ঢাকায় ফিরে ক্ষতিগ্রস্ত স্টুডিও পরিদর্শন করেন এবং পরে ফেসবুক লাইভে ঘটনার চিত্র তুলে ধরেন।

তবে পুলিশের প্রাথমিক তদন্তে ভিন্ন তথ্য পাওয়া গেছে। ডিএমপি জানিয়েছে, নিউ গিনি প্রপার্টিজ ও পাশের একটি জমির মালিকের মধ্যে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, সালমানের স্টুডিও হামলার মূল লক্ষ্য ছিল না এবং তাঁর কাছে চাঁদা দাবি করা হয়েছিল—এমন তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সালমানের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা স্টুডিওতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। কর্মীরা আতঙ্কে একটি কক্ষে আশ্রয় নিলে সেখান থেকেও মোবাইল ফোন ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রী নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনায় কোনো কর্মী গুরুতর আহত হননি।

এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে বলে জানিয়েছে ডিএমপি। হামলার পেছনের কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং লুট হওয়া মালামালের বিষয়ে তদন্ত চলছে।

ঘটনার পর সালমান মুক্তাদির বলেন, স্টুডিওটি তাঁর দীর্ঘদিনের স্বপ্নের অংশ এবং ভাঙচুরের পরও তিনি কাজ চালিয়ে যাবেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝