বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
প্রেমের গল্পে ফিরছেন শাকিব খান, সিনেমার নাম ‘মহব্বত’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ৮)
X

অ্যাকশনধর্মী চরিত্রের পর এবার পুরোদস্তুর প্রেমের গল্প নিয়ে পর্দায় ফিরছেন শাকিব খান। নতুন সিনেমা ‘মহব্বত’ নির্মাণ করছেন হিমেল আশরাফ।

‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এর মতো সিনেমায় অ্যাকশন চরিত্রে দেখা গেছে শাকিবকে। এর আগে কোরবানির ঈদে ‘রকস্টার’ সিনেমায় গায়ক চরিত্রেও দর্শকদের সামনে হাজির হন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ‘মহব্বত’-এর নাম ঘোষণা করে একটি পোস্টার প্রকাশ করেন নির্মাতা হিমেল আশরাফ। পোস্টারে কালো ওভারকোট পরা এক যুবকের হাত ধরে এক তরুণীকে হাঁটতে দেখা যায়। তবে সিনেমার নায়িকার নাম এখনো প্রকাশ করা হয়নি।

নির্মাতা জানান, ভালোবাসার গল্পকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ‘মহব্বত’। তাঁর ভাষায়, কখনো ভালোবাসার জন্য মূল্য দিতে হয়, কখনো তা হয়ে ওঠে প্রতিজ্ঞা কিংবা লড়াই।

এর আগে হিমেল আশরাফের নির্মাণে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এ অভিনয় করেছেন শাকিব খান। নতুন সিনেমাটিও প্রযোজনা করছেন আরশাদ আদনান। আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মহব্বত’-এর।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝