রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট জমছে, প্রথমেই সাঘাটা ওয়ারিয়র্সের জয়
বাঁধন সরকার, গাইবান্ধা :
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৭:৫৫ পিএম   (ভিজিট : ৫৬৭)
X

গাইবান্ধা জেলায় শীতকালীন 'জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের বেশ জমে উঠেছে। গত ৩০ ডিসেম্বর গাইবান্ধা 'শাহ্ আবদুল হামিদ' স্টেডিয়ামে  টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন করা হয় 
 
এই টুর্নামেন্টের আয়োজক গাইবান্ধা জেলা প্রশাসন এবং প্রধান পৃষ্ঠপোষকতায় জেলা পরিষদ।  উদ্ধোধনী অনু ষ্ঠানে সাঘাটা উপজেলার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসহাক আলী উপস্থিত ছিলেন। উক্ত টুর্নামেন্টে 'ক' এবং  'খ' দুটি গ্রুপে খেলা পরিচালনা হবে। প্রতিটি গ্রুপে ০৪ টি করে মোট ০৮ টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। 

ক গ্রুপে এ খেলবে গাইবান্ধা সদর,গাইবান্ধা পৌরসভা, ফুলছরি,সাদুল্লাপুর এবং  'খ' গ্রুপে খেলবে পলাশবাড়ী, সাঘাটা,সুন্দরগঞ্জ এবং গোবিন্দগঞ্জ।
১২ ই জানুয়ারী ২০২৫ সকাল ১০ টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে গাইবান্ধা 'শাহ্ আবদুল হামিদ ' স্টেডিয়ামে । 

গত ০১ জানুয়ারী সাঘাটা ওয়ারিয়র্স তাদের প্রথম ম্যাচে  শক্তিশালী দল গোবিন্দগঞ্জকে ৬ ওভার হাতে রেখেই ৫ উইকেটে জয়লাভ করেছে সাঘাটা উপজেলা দল।

আ. দৈ. /কাশেম/ বাঁধন সরকার


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝