রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশিত হলো ভারত-পাকিস্তান মহারণের সূচি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৫:৩০ পিএম  আপডেট: ২৩.১২.২০২৪ ৫:৩৩ পিএম  (ভিজিট : ২২২)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দীর্ঘদিনের জটিলতা অবশেষে মিটে গেছে। ভারতের দাবির পরিপ্রেক্ষিতে পাকিস্তান হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ভারত তাদের সব ম্যাচ পাকিস্তানের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।

এই হাইব্রিড মডেল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মতবিরোধ থাকায় এখনো চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আইসিসি। তবে ইএসপিএন ক্রিকইনফো একটি প্রতিবেদন প্রকাশ করে কিছু গুরুত্বপূর্ণ ম্যাচের সম্ভাব্য তারিখ জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তানের মহারণ অনুষ্ঠিত হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে। যদিও নির্দিষ্ট ভেন্যুর নাম এখনো ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) নিরপেক্ষ ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এদিকে, ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ৯ মার্চ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে ২০ ফেব্রুয়ারি।

এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় ক্রিকেটপ্রেমীদের জন্য ভারত-পাকিস্তান ম্যাচ সবচেয়ে আকর্ষণীয় হতে যাচ্ছে। শিগগিরই আইসিসির পক্ষ থেকে টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।




আ. দৈ./ সাধ



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝