সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শ্রীলঙ্কার বিপক্ষে সান্ত্বনার জয় বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১৮৭)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

ওমানের মাসকাটে চলমান অনূর্ধ্ব-২১ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে সান্ত্বনার জয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-২১ নারী হকি দল। এই জয়ের মাধ্যমে তারা নবম স্থান দখল করে দেশে ফিরছে।

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক ছিলেন আইরিন রিয়া। তিনি একাই করেছেন ৪ গোল এবং পান ম্যাচসেরার পুরস্কার। দলের বাকি চারটি গোল করেন ফাতেমা, সোনিয়া, অর্পিতা পাল এবং নাদিরা।

পুরো টুর্নামেন্টে এটি বাংলাদেশের একমাত্র জয়। এর আগে গ্রুপপর্বের চারটি ম্যাচে লজ্জাজনক হার সঙ্গী হয়েছিল তাদের। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ১৯-০ গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ। এরপর ভারতের কাছে ১৩-১, থাইল্যান্ডের কাছে ২-১ এবং মালয়েশিয়ার কাছে ৬-১ ব্যবধানে হারে। চার ম্যাচে প্রতিপক্ষের কাছে ৪০ গোল হজম করলেও প্রতিদ্বন্দ্বী দলের জালে বল জড়াতে পেরেছিল মাত্র ৩ বার।

টুর্নামেন্ট শুরুর আগে কোচ জাহিদ হোসেন আশা করেছিলেন, ছেলেদের মতো মেয়েরাও যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ পায়নি। টুর্নামেন্টের গ্রুপপর্বে কোনো জয় না পেলেও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে কিছুটা স্বস্তি নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল।

অনূর্ধ্ব-২১ এশিয়া কাপে এই পারফরম্যান্স বাংলাদেশ নারী হকি দলের জন্য একটি শিক্ষা এবং ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন হকি বিশ্লেষকরা।




আ. দৈ./ সাধ



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝