সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জীবনের গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরিতে এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৬:০৭ পিএম   (ভিজিট : ২৪৫)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন লিগে ৫০ তম গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। নবম ফুটবলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন ২৫ বছর ৩৫৬ দিনে। 

গত মঙ্গলবার আটালান্টার বিপক্ষে ম্যাচের ১০ মিনিটে গোলটি করেন তিনি। কিন্তু পরেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন এই ফ্রান্সম্যান। শেষ ৪ ম্যাচের তিনটিতে গোল করেছেন তিনি। 

ম্যাচের ৩৬ মিনিটে এমবাপ্পের বদলি করা হয় রদ্রিগো গোয়েসকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও ইনজুরিতে ছিলেন। ম্যাচ শেষে জানা গেছে, ঊরুর মাংসপেশির ইনজুরিতে পড়েছেন এমবাপ্পে। কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা অবশ্য পরিষ্কার করা হয়নি। তবে শনিবার রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে তার খেলার সম্ভাবনা কম।

এমবাপ্পের ইনজুরির বিষয়ে ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘এমবাপ্পের মাংসপেশিতে টান লেগেছে। ঊরুতে কিছুটা অস্বস্তি আছে। দেখতে হবে, তার বিষয়টি কী। খুব একটা সিরিয়াস ইনজুরি মনে হয়নি। আমি পরিষ্কার জানিও না। তবে সে দৌড়াতে পারছিল না।’



আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝