সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছক্কার ডাবল-সেঞ্চুরি করলেন রিয়াদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৫:১০ পিএম   (ভিজিট : ১৯৭)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

প্রথম বাংলাদেশি হিসেবে  আন্তর্জাতিক ক্রিকেটে ২শ ছক্কার মালিক হলেন অভিজ্ঞ ডান-হাতি ব্যাটার পঞ্চ পান্ডব বলে খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ।  

গতরাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩টি করে চার-ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। ইনিংসের ৩টি ওভার বাউন্ডারিতে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ২শ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদুল্লাহ। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার আগে ৪২৬ ম্যাচে ক্যারিয়ারে ১৯৭টি ছক্কা মেরেছিলেন মাহমুদুল্লাহ। ঐ তিন ছক্কায় ৪২৭ ম্যাচের ৪৩০ ইনিংসে ২শ ছক্কা পূর্ণ করেছেন তিনি।

২০০৭ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর ৫০ টেস্টে ২৪টি, ২৩৬টি ওয়ানডেতে ৯৯টি ও ১৪১টি টি-টোয়েন্টিতে ৭৭টি ছক্কা মেরেছেন মাহমুদুল্লাহ।

বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কায় দ্বিতীয়স্থানে আছেন তামিম ইকবাল। ৩৯১ ম্যাচের ৪৫২ ইনিংসে ১৮৯টি ছক্কা আছে তামিমের।

এই তালিকায় তৃতীয়স্থানে আছেন মুশফিকুর রহিম। ৪৬৮ ম্যাচের ৫২১ ইনিংসে ১৭৩টি ছক্কা হাকিয়েছেন মুশি। ৪৪৭ ম্যাচের ৪৯১ ইনিংসে ১৩৫টি ছক্কা মেরে তালিকার চতুর্থস্থানে আছেন সাকিব আল হাসান। 

তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কার বিশ্ব রেকর্ড ভারতের অধিনায়ক রোহিত শর্মার। ৪৮৯ ম্যাচের ৫২১ ইনিংসে ৬২৪টি ছক্কা হাকিয়েছেন রোহিত।



আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝