সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণজয়ী শুটার সাদিয়া সুলতানা আর নেই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৫:২৪ পিএম   (ভিজিট : ১৮০)
X

বাংলাদেশ শুটিংয়ে স্বর্ণজয়ী তারকা সৈয়দা সাদিয়া সুলতানা মারা গেছেন। আজ সোমবার বিকেলে চট্টগ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাদিয়ার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শুটিং ফেডারেশনের দায়িত্বশীল এক কর্মকর্তা। 

প্রায় এক যুগ ধরে অনেকটা অন্তরালে ছিলেন সোনাজয়ী শুটার সাদিয়া সুলতানা। মাঝে ২০১৭ সালে আগুনে পুড়ে অসুস্থ ছিলেন দীর্ঘদিন। সোমবার চট্টগ্রামের একটি হাসপাতালে আইসিইউতে মৃত্যুবরণ করেন তিনি।

জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সাদিয়া। সোমবার সবার অলক্ষ্যে বাড়ির ছাদ থেকে লাফ দেন। এরপর আহত সাদিয়াকে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি।

মেয়ের মরদেহ হাসপাতাল থেকে বের করার মুহূর্তে বাবা আব্দুস সাত্তার কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন, আমার সাদিয়া আর নেই। দুপুর ২টার দিকে সবাইকে ছেড়ে চলে গেছে। আমরা এখন ওর মরদেহ হাসপাতাল থেকে বের করছি।

সাদিয়ার শুটিং ক্যারিয়ার বর্ণাঢ্যময়। ২০১০ সালের কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন। দলগত ইভেন্টে দিল্লির আসর থেকে শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়েও জেতেন সোনা। তার আগে ওই বছরই এসএ গেমসে একই ইভেন্টে জেতেন সোনার পদক। সবশেষ ২০১৩ সালে ১০ মিটার এয়ার রাইফেল থেকে সাফল্য পান বাংলাদেশ গেমসে। এরপর থেকেই শুটিংয়ের বাইরে রয়েছেন তিনি।

গত ১১ বছর বলতে গেলে একেবারে আড়ালেই ছিলেন খেলার দুনিয়া থেকে। সাত বছর আগে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল সাদিয়া অসুস্থ। যদিও আর কখনও শুটিংয়ে ফেরেননি। একেবারে মুখ ফিরিয়ে নেওয়ার কারণটা রহস্যই থেকে গেছে!

ক্রীড়াঙ্গন থেকে বিচ্ছিন্ন থাকায় সাদিয়ার মৃত্যুর কারণটি এখনো নিশ্চিত করা যায়নি। তারকা শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ জানিয়েছেন, আমরা চট্টগ্রামে শ্যুটারদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছে, সাদিয়া আর নেই। এর বেশি কিছু বলতে পারেনি। হাসপাতালে গিয়ে তারাও বিস্তারিত জানবে।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝