রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি শীত বাড়ার আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৮:৩৫ পিএম   (ভিজিট : ২০৮)
X

 বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ফিনজালের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যায় আকাশ কালো মেঘে ঢেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় ঢাকায়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা  বলেন, ঘূর্ণিঝড়ের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।  আগামীকাল রোববার বিকেলের মধ্যে বিরূপ আবহাওয়া কেটে যাবে। এদিকে বৃষ্টির কারণে আজ থেকে রাজধানীতেও শীতের মাত্রা বাড়বে।  

এদিকে আবহাওয়া অফিস জানায় নভেম্বরের শেষ সপ্তাহ থেকে পঞ্চগড়ের তাপমাত্রা কমতে শুরু করেছে। টানা ৫ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে এ জেলায়। শনিবারও চলতি মৌসুমে জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরাঞ্চলের শীতের চিরচেনা রূপ বা দৃশ্য দেখা যায়নি। এখনও সকালে ঘন কুয়াশার দেখা পাওয়া যাচ্ছে না। বরং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। তবে হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে ধীরে ধীরে।

আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে গায়ে গরম কাপড় জড়িয়ে কাজের সন্ধানে বের হয়েছে শ্রমজীবীরা। তবে বেলা গড়ালে শীত খানিকটা কমলেও বিকেল হতেই আবারও শীত অনুভূত হচ্ছে। রাতভর তীব্র শীত অনুভূত হচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত পাঁচ দিন ধরে এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। শনিবার সকাল ৬টায় ১০ দশমিক ৪ ডিগ্রি এবং সকাল ৯টায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

 আ. দৈ. /কাশেম /শাহীন



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝