রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রুডো-কেটি পেরির অন্তরঙ্গ ভাইরাল ভিডিও ঘিরে তুমুল আলোচনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ৪৯)
X

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরির ঘনিষ্ঠ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গ্রিসে একসঙ্গে নৌভ্রমণ ও প্রকাশ্যে ঘনিষ্ঠ সময় কাটানোর ছবি-ভিডিও নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে তাদের সম্পর্ক নিয়ে।

গত ৫ আগস্ট গ্রিসে একটি নৌযানে ৪১ বছর বয়সী কেটি পেরি ও ৫৪ বছর বয়সী ট্রুডোকে একসঙ্গে দেখা যায়। এ সময় তাদের বেশ ঘনিষ্ঠ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অবস্থায় দেখা গেছে।


২০২৫ সালের জুলাইয়ে প্রথম তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। পরে একই বছরের ডিসেম্বরে সম্পর্কটি প্রকাশ্যে আসে। চলতি বছর ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবেও তারা একসঙ্গে হাজির হন।

ট্রুডোর আগে কেটি পেরির দীর্ঘদিনের সঙ্গী ছিলেন অভিনেতা অরল্যান্ডো ব্লুম। অন্যদিকে, ট্রুডোর ১৮ বছরের দাম্পত্য জীবনেরও অবসান ঘটে সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে। দুজনেরই আগের সম্পর্কে সন্তান রয়েছে।'

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝