মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
‘সড়ক’ বানান ভুল নিয়ে ট্রোল, ক্ষুব্ধ মেঘলা মুক্তা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৮:০৩ পিএম   (ভিজিট : ১৩)
X

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ঘাতক চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে রাস্তায় নেমেছেন মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তা। তবে তাঁর বিচারের দাবিকে ছাপিয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে হাতে থাকা ব্যানারের একটি বানান ভুল।

সম্প্রতি বনানী থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন মেঘলা। তাঁর হাতে থাকা ব্যানারে ‘সড়ক’ শব্দটি ভুল করে ‘সরক’ লেখা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হন তিনি।

বানান ভুল নিয়ে সমালোচনায় ক্ষোভ প্রকাশ করে মেঘলা বলেন, হঠাৎ করে অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নেওয়ায় ব্যানার তৈরির জন্য তাঁর হাতে সময় ছিল না। একজন তরুণ দ্রুত একটি ব্যানার তৈরি করে তাঁর হাতে তুলে দেন। এ জন্য ওই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

সমালোচনাকারীদের উদ্দেশে মেঘলা প্রশ্ন তোলেন, একজন মানুষ ন্যায়বিচারের দাবিতে রাস্তায় দাঁড়িয়েছেন—সেখানে তাঁর কষ্ট ও দাবির পরিবর্তে ব্যানারের বানান নিয়ে কেন আলোচনা হচ্ছে। তাঁর মতে, প্রতিবাদের মূল বক্তব্যের দিকে সবার নজর দেওয়া উচিত।

মেঘলা আরও বলেন, দুর্ঘটনার পর থেকে তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে তাঁর প্রতিবাদের ভাষা বা ব্যানারের ভুল খোঁজার পরিবর্তে অবস্থার বিষয়টি বোঝার চেষ্টা করা উচিত।

এর আগে গত জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন মেঘলা। তাঁর দাবি, সেখানে ৯ থেকে ১০ ঘণ্টার জটিল অস্ত্রোপচার করতে হয়। দুর্ঘটনার পর ঘাতক চালকের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা না নেওয়ায় তিনি বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।

মেঘলা মুক্তা র‌্যাম্পে কাজের পাশাপাশি ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’, ‘আগুনের পাখি’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’ এবং ‘চক্র ২’ ওয়েব কনটেন্টেও তাঁকে দেখা গেছে।


আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝