রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১১ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে দুর্ঘটনার কবলে তানজিন তিশা, অল্পের জন্য রক্ষা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৮:৫০ পিএম   (ভিজিট : ০)
X

মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। একটি ডাম্প ট্রাকের চাপায় তাঁর গাড়িটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় শরীরে কিছু আঘাত পেলেও বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার কথা জানান তানজিন তিশা। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানান তিনি।

তিশা জানান, দুর্ঘটনায় তাঁর প্রিয় গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কষ্টার্জিত অর্থ দিয়ে গাড়িটি কেনায় এই ক্ষতি মেনে নেওয়া তাঁর জন্য কঠিন। তবে শারীরিকভাবে এখন ভালো আছেন বলেও জানান তিনি।

মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে ‘রয়েল ফ্যাশন’ নামের একটি পোশাকের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। দুর্ঘটনার কারণে যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে আসতে হয় অভিনেত্রীকে। পরে অনুষ্ঠানটিও স্থগিত করা হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশার ভক্ত ও অনুরাগীরা তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন এবং দ্রুত সুস্থতা কামনা করছেন।

ছোট পর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় এই অভিনেত্রী।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝