সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা টেস্টে পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:১৭ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ৫:৩৪ পিএম  (ভিজিট : ৭২)
X


 আজ মঙ্গলবার (১২ মে) ঢাকা টেস্ট পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক জয় লাভ করেছে বাংলাদেশের। বলতে গেলে এরআগে ঘরের মাঠে টেস্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে হারালেও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে কখনো জয় পায়নি।

পাকিস্তানের মাটিতে ২০২৪ সালে টেস্ট জিতে এলেও এবারই প্রথম পাকিস্তানকে ঘরের মাঠে টেস্টে হারালো বাংলাদেশ। শেষ বিকেলে নাহিদ রানার তাণ্ডবে কুপোকাত হলো পাকিস্তান।

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য দিয়ে পাকিস্তানকে ১৬৩ রানে অলআউট করলো নাহিদ রানা, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামরা। ফলে ১০৪ রানের ঐতিহাসিক এক জয়ের দেখা পেলো বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফাইফার নিলেন নাহিদ রানা।

মিরপুর টেস্টে জিতবে কি বাংলাদেশ! ২৬৮ রানের লক্ষ্য ছুড়ে দেওয়ার পর ভক্ত-সমর্থকদের কাছে ছিল একটাই প্রশ্ন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের শেষ বিকেলে সমর্থকদের চাওয়ার জবাবই দিতে শুরু করেন বাংলাদেশের বোলাররা।

বিশেষ করে নাহিদ রানা। বাংলাদেশের এই গতি তারকার আগুনে বোলিংয়ে একে একে পাকিস্তানের দুই অভিজ্ঞ ব্যাটার সউদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান, এরপর নোমান আলি এবং শাহিন শাহ আফ্রিদি ফিরে গেলে বিজয়ের উল্লাসে মেতে ওঠে বাংলাদেমের ক্রিকেটাররা।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝