সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে সব প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প চেয়ে রিট
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ৬৩)
X

রাজধানী ঢাকাসহ সারাদেশে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে ও স্থাপনায় সমাজের সুবিধা বঞ্চিত অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে র‍্যাম্প স্থাপন বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
আজ সোমবার (২০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। ‘ঢাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চলাচল এখনো অনেক সময়ই অপ্রবেশযোগ্য থেকে যায়’ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি রিট আবেদনে সংযুক্ত করা হয়েছে।

রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এছাড়াও রিটে প্রতিবন্ধী ব্যক্তিদের সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে সব সরকারি ও বেসরকারি স্থাপনায় প্রবেশ নিশ্চিত করতে র‍্যাম্প স্থাপন বাধ্যতামূলক করে আইন প্রণয়ন ও তা কার্যকর করতে বলা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’-এর পূর্ণ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে রিটে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝