সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
রিশাদের ব্যাটে জ্বলে উঠল বাংলাদেশ, উইন্ডিজের টার্গেট ২১৪
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬:১৭ পিএম   (ভিজিট : ১১০)
X

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে শুরু থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করা টাইগাররা নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করেছে।

আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মুখোমুখি হয়েছে তারা। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা।

ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ২২ রান তোলে বাংলাদেশ। ছক্কা হাঁকিয়ে আকিল হোসেনের বলে বিদায় নেন সাইফ হাসান। এরপর ছোট ছোট জুটি গড়লেও নিয়মিত বিরতিতেই উইকেট হারায় বাংলাদেশ।

মিরপুরের স্পিন পিচে ক্যারিবীয়রা ঘূর্ণির পসরা সাজিয়ে দেয়। এতে সফলও হয় তারা। তাওহিদ হৃদয়কে ১২ রানে ফেরান গুডাকেশ মোটি। ১৫ রান করে আলিক আথানেজের বলে আউট হন নাজমুল হোসেন শান্ত। একই বোলারের বলে মাহিদুল ইসলাম অঙ্কন। সৌম্য সরকার দৃঢ়তা দেখালেও শেষ পর্যন্ত ৮৯ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৪৫ রান করে আকিলের বলে আউট হন।

নাসুম ১৪ ও নুরুল হাসান ২৩ রান করে মোটির শিকার হন। তবে রিশাদ হোসেনের শেষের ঝড়ে দুইশ পার করে বাংলাদেশ। এই স্পিন অলরাউন্ডার ১৪ বলে ৩টি চার ও সমান ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন। অপরাজিত থাকেন অধিনায়ক মিরাজও। তিনি ৫৮ বলে একটি চারে ৩২ রান করেন।

উইন্ডিজ বোলারদের মধ্যে মোটি সর্বোচ্চ ৩টি উইকেট পেলেও ১০ ওভারে ৬৫ রান খরচ করেন। এছাড়া আকিল হোসেন ও আলিক ২টি করে উইকেট দখল করেন।

আজ বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। পেসার তাসকিন আহমেদের জায়গায় একাদশে সুযোগ পেলেন সিরিজের মাঝপথে যুক্ত হওয়া স্পিনার নাসুম আহমেদ।

উইন্ডিজ দলে দুটি পরিবর্তন এসেছে। প্রথম ওয়ানডেতে খেলা দুই পেসার জেডেন সিলস ও রোমারিও শেফার্ড বাদ পড়েছেন। দলে এসেছেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন। অভিষেক হচ্ছে টপ অর্ডার ব‍্যাটসম‍্যান আকিম অগিস, তিনি লেগ স্পিন করতে পারেন।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, খ্যারি পিয়ের, শেরফেন রাদারফোর্ড, আকিল হোসেন, আকিম ওগিস।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝