রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খেলাধুলায় রায়পুর একদিন দেশসেরা হবেঃ খায়ের ভূঁইয়া
জিহাদ হোসেন রাহাত লক্ষ্মীপুর প্রতিনিধি,
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৬:০৫ পিএম   (ভিজিট : ৩৭৬)
X

লক্ষ্মীপুর জেলার রায়পুর খেলাধুলায় একদিন দেশসেরা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। রায়পুর স্পোর্টস একাডেমির অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শনিবার (১২ অক্টোবর) পৌর শহরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির উদ্বোধন করা হয়।

সুলাতানিয়া স্পোটিং ক্লাব, হায়দরগঞ্জ ফুটবল একাডেমি, চরপাতা বিএন স্পোর্টিং ক্লাব, কেএস স্পোর্টিং ক্লাব, বিকেএস স্পোর্টিং ক্লাবসহ প্রায় ২২ টি ক্রীড়া সংগঠনের উপস্থিতিতে অনুষ্ঠানটির উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহবায়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর ও সদর আংশিক আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। 

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, সাবেক উপজেলা যুবদল সভাপতি শফিকুল আলম আলমাস, রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী, উপজেলার ছাত্রদলের আহবায়ক মাহফুজুর রহমান হৃদয় প্রমূখ। 

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহরিয়ার ফয়সালের সঞ্চালনা ও রায়পুর স্পোর্টিং একাডেমির সভাপতি হাবিবুর রহমান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ওয়াহিদ উদ্দিন বলেন, রায়পুর স্পোর্টিং একাডেমির কার্যক্রম শুরু হওয়ায় আমরা আনন্দিত। নতুন সমাজ বিনির্মানে ক্লাবটি ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে খায়ের ভূঁইয়া বলেন, রায়পুরকে ভালোবাসার বহিঃপ্রকাশ এই স্পোর্টিং একাডেমি। মাদকমুক্ত সমাজ গঠনের জন্য খেলাধুলার বিকল্প নেই। রায়পুর একদিন দেশসেরা হবে। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

আ. দৈ. /কাশেম/জিহাদ


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝