রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ১২৯ রানে পাকিস্তানকে অলআউট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৬:৫৭ পিএম   (ভিজিট : ১১৪)
X

পাকিস্তানের ওপেনার ওমাইমা সোহেলকে দুর্দান্ত ইনসুইংয়ে বোল্ড করেছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। আইসিসির পেজ থেকে প্রকাশিত সেই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। 

পাকিস্তানের বিপক্ষে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইনিংসজুড়েই এমন আগুনে বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। সেই আগুনে পুড়ে ১২৯ রানেই গুটিয়ে গেল পাকিস্তানের মেয়েরা।

মারুফা তার ও ইনিংসের প্রথম ওভারেই ফিরিয়েছেন ওমাইমাকে। পরের বলেই বোল্ড করেছেন দুর্দান্ত ফর্মে থাকা সিদ্রা আমিনকে। পাকিস্তানের ধ্বংসের শুরু সেখানেই। তবে তৃতীয় উইকেটে ওপেনার মুনিবা আলি ও চারে নামা রামিন শামীম ৪২ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। 

পাকিস্তান যখন জুটি গড়ে সামনে আগানোর স্বপ্ন দেখছে তখন আঘাত হানেন স্পিনার নাহিদা আকতার। ৩ রানের ব্যবধানে ফিরিয়ে দেন মুনিবা (৩৫ বলে ১৭) ও রামিনকে (৩৯ বলে ২৩)। ৪৭ রানে ৪ উইকেট হারানো দলে পরিণত হয় পাকিস্তান। এরপর ২০ রানের ছোট জুটি গড়েন সিদরা নওয়াজ ও আলিয়া রিয়াজ। সিদরাকে (২০ বলে ১৫) ফিরিয়ে এই জুটি ভাঙেন রাবেয়া খান। 

পাকিস্তান তাদের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রানের জুটি গড়ে ষষ্ঠ উইকেটে। এবার আলিয়াকে (৪৩ বলে ১৩) ফেরান নিশিতা আকতার নিশি। ৯১ রানে ষষ্ঠ উইকেট হারানো পাকিস্তান ৯ উইকেট হারায় ১১৫ রানের মধ্যেই। তবে নয়ে নামা ডায়ানা বেগের ২২ বলে অপরাজিত ১৬ রানে ১২৯ পর্যন্ত করে পাকিস্তান। ইনিংসে তখনো বাকি ছিল ৬৯ বল। 

বাংলাদেশের হয়ে আজ ছয় বোলার বল করে সবাই উইকেট পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে সফল স্বর্ণা আকতার। ৩ ওভার ৩ বল করে মাত্র ৫ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন তিনি। ২টি করে উইকেট নেন মারুফা ও নাহিদা। বাকি ৩টি উইকেট নেন নিশি, ফাহিমা ও রাবেয়া।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝