সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নগরীতে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসুচী যৌর্থভাবে বাস্তবায়ন করবে রাজউক ও শক্তি ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৫:২১ পিএম  আপডেট: ০৮.১০.২০২৪ ৫:২৭ পিএম  (ভিজিট : ২৯৬)
X

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং শক্তি ফাউন্ডেশন মধ্যে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসুচী বাস্তবায়ন সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসুচী বাস্তবায়ন বিষয়ক সমঝোতা স্মারকে রাজউকের পক্ষে  চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ) এবং শক্তি ফাউন্ডেশনের পক্ষে সিনিয়র পরিচালক মোঃ শরীফুল ইসলাম স্বাক্ষর করেন।

রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রোটোকল) তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান,রাজউক রাজধানীকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করে আসছে। রাজউক তার আওতাধীন এলাকা সমূহ সুপরিকল্পিত ভাবে জীব বৈচিত্রে ভরা, বসবাসের উপযোগী, বিশ্বের অন্যতম নান্দনিক, গ্রীন সিটিতে রূপান্তর করার জন্য যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। 

এছাড়াও, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নত করার লক্ষে জলবায়ু পরিবর্তন এবং এর বিরূপ প্রভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান, খেলার মাঠ, পার্ক, রাস্তার মিডিয়ান ও কিনারা, লেকের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করে পরিবেশ দূষণ বন্ধের মাধ্যমে পরিবেশ রক্ষার উদ্যোগ গ্রহণ করেছে। শক্তি ফাউন্ডেশন বাংলাদেশের প্রথম পর্যায়ের বৃহত্তম একটি বেসবকারি উন্নয়নমূলক সংস্থা হিসাবে উন্নত এবং নৈসর্গিক প্রকৃতিসম্পন্ন ভবিষ্যতের জন্য "টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা" নির্ধারণ এবং বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রায় সকল জেলায় জলবায়ু পরিবর্তনে সংকট নিরসনের কার্যক্রম হিসাবে ইতোমধ্যে ঢাকা শহরে প্রায় ৪০ হাজার এবং ঢাকার বাইরে ৩৭টি ডিসি অফিসে ৯ হাজার বৃক্ষরোপণ করেছে।

আজ রাজউক এবং শক্তি ফাউন্ডেশনের মধ্যে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসুচী বাস্তবায়ন সংক্রান্ত যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তা পরিবেশ দূষন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সমঝোতা স্মারকের অধীনে উভয় পক্ষ বাস্তুসংস্থান পুনর্বাসন প্রকল্পে সহযোগিতা করতে সম্মত হয়েছে। শক্তি ফাউন্ডেশন রাজউক কর্তৃক গৃহীত বিভিন্ন আবাসন/উন্নয়ন প্রকল্পের চিহ্নিত ও অনুমোদিত স্থান যেমন- খেলার মাঠ, পার্ক, রাস্তার মিডিয়ান ও কিনারা, লেক পাড়ে বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম সম্পন্ন করবে। 

এ কাজের জন্য শক্তি ফাউন্ডেশন প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ সরবরাহ সহ বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচী বাস্তবায়নের দায়িত্বে থাকবে। এছাড়া রোপিত বৃক্ষের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করবে। শক্তি ফাউন্ডেশন রাজউকের সাথে একাত্মতা প্রকাশ করে জলবায়ু পরিবর্তন এবং এর বিরূপ প্রভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য রাজউকের আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান, খেলার মাঠ, পার্ক, রাস্তার মিডিয়ান ও কিনারা, লেক পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করে পরিবেশ দূষণ রোধে কাজ করবে। যে কোনো বিরুপ এবং জরুরি পরিস্থিতিতে সরকারী বাহিনীর সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিতকরণসহ যে কোন ধরনের প্রতিবন্ধকতা প্রতিরোধে রাজউক শক্তি ফাউন্ডেশনকে সহযোগিতা করবে। 

এই সমঝোতা স্মারকের মেয়াদকাল ৫ বছর; যা ১৪/০৬/২০২৯ খ্রিঃ তারিখে শেষ হবে। সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় রাজউকের পক্ষে উপস্থিত ছিলেন ড. মোঃ আলম মোস্তফা, সদস্য (প্রশাসন); মোহাম্মদ আব্দুল আহাদ, এনডিসি, সদস্য (পরিকল্পনা); মোহাঃ হারুন-অর-রশীদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রন); আব্দুল লতিফ হেলালী, প্রধান প্রকৌশলী; মোঃ নুরুল ইসলাম, প্রকল্প পরিচালক, পূর্বাচল নতুন শহর প্রকল্প; মোঃ আমিনুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল)-সহ রাজউকের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানে শক্তি ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন তামান্না ইয়াসমিন খান, উপ-পরিচালক; প্রবীর কুমার সরকার, সহকারী পরিচালক-সহ অন্যান্য কর্মকর্তা।

আ. দৈনিক/ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝