সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
এটাই মেসির শেষ ম্যাচ,অঝোরে কাঁদলেন স্কালোনি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম   (ভিজিট : ১৮১)
X

২০২৬ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে বুটজোড়া স্থায়ীভাবে তুলে রাখবেন লিওনেল মেসি, এটা এখনও পর্যন্ত মোটামুটি নিশ্চিত। সুতরাং, আন্তর্জাতিক ফুটবলে মেসিকে দেখা যাবে আরও অন্তত একটি বছর।

কিন্তু ঘরের মাঠে শেষ ম্যাচটি মেসি খেলে ফেলবেন আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর ৫টায়। বুয়েন্ট আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ঘরের মাঠে আর্জেন্টিনার আকাশী নীল-সাদা জার্সিটি পরে ‘লাস্ট ড্যান্স’ দিতে প্রস্তুত লিওনেল মেসি। তিনি নিজেও নিশ্চিত করেছেন, ঘরের মাঠে শেষ ম্যাচ খেলার বিষয়টি। ফলে এই ম্যাচ দেখার জন্য মাঠে মেসির বাবা, মা, স্ত্রী, ছেলে, ভাই ঘনিষ্ট বন্ধুরাও উপস্থিত থাকবেন।

লাতিন আমেরিকা থেকে ২০২৬ বিশ্বকাপ সবার আগে নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে এখনও বাছাইয়ের দুটি ম্যাচ বাকি। এর মধ্যে একটি ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে। অন্যটি, ইকুয়েডরের বিপক্ষে, তাদের মাঠে গিয়ে খেলবে মেসিরা। ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচের পর আগামী বিশ্বকাপের আগে আর্জেন্টিনার মাটিতে মেসিদের আর কোনো ম্যাচ নেই। কয়েকটি প্রীতি ম্যাচ রয়েছে, তবে অন্য দেশে।

ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ’- তাই আবেগ ভর করেছে আর্জেন্টাইনদের মধ্যে। মেসিকে ঘরের মাঠ থেকে বিদায় দেয়াটা কেন যেন মেনেই নিতে পারছে না তারা। বিশেষ করে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি মেনেই নিতে পারছেন না, ঘরের মাঠে এটা মেসির শেষ ম্যাচ।

আবেগাপ্লুত স্কালোনি ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে বললেন, ‘লিওনেল মেসি তার দেশের হয়ে শেষবারের মতো নিজ মাটিতে খেলতে নামলে তা হবে এক বিশেষ মুহূর্ত। তবে আমি আশা করছি, এটাই আর্জেন্টাইন সমর্থকদের সামনে মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ হবে না।’

৩৮ বছর বয়সী মেসি এখনও অবসরের সুনির্দিষ্ট ঘোষণা দেননি। তবে গত সপ্তাহে নিশ্চিত করেছেন, বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিপক্ষে বুয়েন্স আয়ার্সে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি তার নিজ দেশে শেষবারের মতো খেলা বাছাই ম্যাচ হতে পারে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝