রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাতিরঝিলের জীববৈচিত্র সংরক্ষণ ও পানি পরিশোধনের পদক্ষেপ নেয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৭:৪২ পিএম  আপডেট: ১৪.০৬.২০২৫ ৭:৪৮ পিএম  (ভিজিট : ১৭৪)
X

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)  চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম নগরীর হাতিরঝিল লেকের পানি পরিশোধন, সবুজায়ন, ও জীববৈচিত্র সংক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এলাকা পরিদর্শন করেন। 

আজ শনিবার (১৪ জুন) পরিদর্শনকালে হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্টদের সাথে পরামর্শক্রমে বিভিন্ন বিষয়ের উপর পর্যালোচনা ও করণীয় নির্ধারণ করা হয়। যার মধ্যে রয়েছে, হাতিরঝিল লেকের মাঝে দ্বীপ এর সংযোগ  রাস্তা অপসারন করে জীব বৈচিত্র্য  সংরক্ষনের উপযোগী করে দ্বীপকে গড়ে তোলা এবং পানি প্রবাহের গতিপথ প্রসারিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও উক্ত দ্বীপে আরো গাছ লাগানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

এসময় রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এর পানি পরিশোধনের লক্ষ্যে স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি ও দীর্ঘ মেয়াদি পদক্ষেপ গ্রহণ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে হাতিরঝিল এলাকার রাস্তা, ফুটপাথ, ওয়াকওয়ে, সবুজায়ন, লাইটিং ও বিভিন্ন বৈদ্যুতিক ও যান্ত্রিক স্থাপনাসমূহের রক্ষনাবেক্ষন ও মেরামত কাজের প্রয়োজনীয়তাা ও যৌক্তিকতা নিরুপন করার লক্ষ্যে প্রকল্পের উন্নয়নের সাথে সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি টেকনিক্যাল টীম গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। 

এছাড়াও পর্যটকগণের কাছে হাতিরঝিল সম্পর্কে একটি পরিস্কার ধারণা তুলে ধরতে হাতিরঝিল ম্যানেজমেন্ট ভবনের নীচ তলায় হাতিরঝিল কর্ণার ও লাইব্রেরি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (উন্নয়ন) জনাব মোঃ হারুন-অর-রশীদ, ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ও এন্ড এম) প্রকৌশলী এ কে এম সহিদ উদ্দিন, ভিত্তি স্থপতি বৃন্দ লি: এর পরিচালক স্থপতি ইকবাল হাবিব, রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পূর্ত সার্কেল-১), নির্বাহী প্রকৌশলী (সদর দপ্তর) সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝