রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাইরেসির কবলে ‘তাণ্ডব’, অনলাইনে দেখা যাচ্ছে ‘এইচডি’ ভার্সনে
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৫:১০ পিএম   (ভিজিট : ১৯৮)
X

সাম্প্রতিক সময়ে সিনেমা পাইরেসি যেনও থামছেই না। দেশের বহুল আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ মুক্তির কিছুদিনের মধ্যেই পাইরেসির শিকার হয়েছে। অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে এখন সিনেমাটির এইচডি ভার্সন ঘুরে বেড়াচ্ছে, যা নির্মাতাদের জন্য চরম হতাশার এবং ইন্ডাস্ট্রির জন্য হুমকিস্বরূপ।

সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের ঘটনা শুধু আর্থিক ক্ষতিই নয়, সৃজনশীলতা ও কনটেন্ট সুরক্ষার দিক থেকেও বড় সংকট। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ থাকলেও শুরু থেকেই এর বিভিন্ন অংশ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতে থাকে। অতঃপর পুরো সিনেমাটিই অনলাইনে চলে আসে। মুক্তির পর পাইরেসি নিয়ে সিনেমাটির টিম হুশিয়ারি দিলেও তা ঠেকাতে ব্যর্থ হয়েছেন তারা।

এতে করে দর্শকরা হলে গিয়ে সিনেমাটি দেখার আগ্রহ হারিয়ে ফেলবেন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। যেমনটা হয়েছিল গেল ঈদের ‘বরবাদ’ নিয়ে। অনলাইনে চলে আসায় মোটা অংকের ক্ষতির মুখে পড়েছিলেন বলে সেসময় জানিয়েছিলেন বরবাদের প্রযোজক।
ছবিটিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর। শাকিব-সাবিলা ছাড়াও ‘তাণ্ডবে’ অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝