সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাঙ্গামাটিতে ইউপিডিএফ-জেএসএস’র গোলাগুলি, নিহত ১
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ১২:১২ পিএম  আপডেট: ০৬.০৬.২০২৫ ১২:১৭ পিএম  (ভিজিট : ১৬১)
X

হঠাৎ রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী এলাকায় ইউপিডিএফ ও জেএসএস’র আঞ্চলিক দুটি দলের সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে। আজ শুক্রবার (৬ জুন) সকাল ৮টা থেকে থেমে থেমে সশস্ত্র গ্রুপের মধ্যে শুরু হওয়া গোলাগুলি এখনও চলছে বলে জানা গেছে।  

এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও তিনজন। নিহত ব্যক্তি ইউপিডিএফ’র সদস্য রিপেল চাকমা (৩৫) বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। আহতদের মধ্যে একজন শিশু প্রজ্ঞা চাকমা (৫) বলে নাম জানা গেছে। আহত অন্যান্যদের পরিচয় জানা যায়নি।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন এখনও (এই রির্পোট লেখার সময় সকাল ১১ টা) থেমে থেমে দু’পক্ষের সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির সংবাদ পাওয়া গেছে।   

তিনি জানান, ইউপিডিএফ ও জেএসএস’র সশস্ত্র গ্রুপের মধ্যে এ গোলাগুলিতে একজন নিহত ও তিনজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে তবে বিস্তারিত জানা যায়নি।  ওসি আরও জানিয়েছেন, আইনশৃংঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রওনা দিয়েছেন। তবে এলাকাটি দূর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে দেরি হচ্ছে।  এ ঘটনার পর স্থানীয়দের আতঙ্ক বিরাজ করছে। 

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝