রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বজ্রপাতে মন্ত্রী টুকুর বাসার গ্যাস রাইজারে আগুন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম  আপডেট: ০৯.০৯.২০২৬ ৫:২৩ পিএম  (ভিজিট : ২৯)
X

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গ্যাস রাইজারে বজ্রপাতের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাসার গেটের কাছে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় এলাকায় বৃষ্টি ও ব্যাপক বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই হঠাৎ বাসার গেটের সামনে আগুনের শিখা দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

বাড়ির গেটম্যানের বরাত দিয়ে তিনি বলেন, বজ্রপাতের কারণে গ্যাস রাইজারে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝