বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক চায় বিরোধী দল : নাহিদ ইসলাম
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : ৫০)
X

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে।  তিনি বলেন, শেখ হাসিনার সময় থেকেই দেশে গ্যাস-বিদ্যুৎ সংকট রয়েছে। তখন থেকেই দেশে অনেক দুর্নীতি হয়েছে। এখনও এসব সমস্যা বিরাজমান। 

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১১ আসনের সাতারকুল স্কুল অ্যান্ড কলেজে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।   নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে সরকার যথাযথ উদ্যোগ নিলে সংকট মোকাবিলা করা সহজ হতো।

তিনি বলেন, গত নির্বাচনে সাতারকুলে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করা হয়েছে। ভবিষ্যতেও জনগণ তাদের নির্বাচিত করবে না।  বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকারি দলের মতো বিরোধী দল বরাদ্দ পায় না। এ কারণে ইচ্ছে করলেও এলাকার উন্নয়নে পরিকল্পনা সাজানো যায় না। তিনি মনে করেন, উন্নয়ন বরাদ্দ সরকার ও বিরোধী দলের সমান হওয়া উচিত

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝