রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত ২০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ২০)
X

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সদর ইউনিয়নের মালিগাঁও ও সাগর দিঘিরপাড় গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ চলে।


স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও মাইকিং করে দুই পক্ষকে সংঘর্ষ থেকে বিরত থাকার আহ্বান জানান। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।


আ.দৈ/এসআর




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝