রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নগদের ১৫০ কোটি টাকা আত্মসৎ,দুদকের অভিযান
আতিক মোর্শেদ ও তার স্ত্রী জুইকে দুদকে ডাকা হচ্ছে
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ১০:৩৬ পিএম  আপডেট: ০১.০৬.২০২৫ ১০:৫৯ পিএম  (ভিজিট : ১৪৪)
X

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ -এ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ১৫০ কোটি টাকা আত্মসাতের অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  আজ রোববার (০১ জুন) দুদকের প্রধান কার্যালয়, থেকে এনফোর্সমেন্ট  টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।  এনফোর্সমেন্ট অভিযান পরিচালনাকালে দুদক টিম নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছেন।  

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন, দুদকের  জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতারুল ইসলাম ।   তিনি আরো জানান, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এ নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে প্রাপ্ত প্রাথমিক সত্যতার আলোকে অধিকতর তদন্তের  জন্য সংশ্লিষ্টদের দুদকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।


  প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ এবং তার স্ত্রী (২) জাকিয়া সুলতানা জুইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।   ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যাসত্য যাচাইয়ের নিমিত্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। রেকর্ডপত্র প্রাপ্তিসাপেক্ষে বিশ্লেষণপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।


আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝