রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হিরো আলমের বিরুদ্ধে স্ত্রীর মামলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৯:০৪ পিএম   (ভিজিট : ২৯৯)
X

হিরো আলমের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী রিয়া মনি। গত সোমবার পারিবারিক আদালতে দেনমোহর ও ভরণপোষণের জন্য ১২ লাখ টাকা দাবি করে মামলাটি করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন রিয়া নিজেই।

তিনি বলেন, ‘আমাকে হিরো আলম ডিভোর্স দিয়েছে, মিডিয়ায় এমনটা বলে বেড়াচ্ছে। কিন্তু আমি এখনো তেমন কোনো কাগজ হাতে পাইনি। আমি এখন পর্যন্ত আইনত তার স্ত্রী। সে আমার খোঁজখবর নেয় না। তাই দেনমোহর ও ভরণপোষণের জন্য আদালতে মামলা করেছি।’

এর আগে, গত ১৭ এপ্রিল দুপুরে বগুড়ার এরুলিয়া এলাকায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে রিয়া মনির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে তার সঙ্গে সংসার না করার ঘোষণা দেন হিরো আলম। বগুড়া থেকে ঢাকায় ফিরেই রিয়াকে ডিভোর্স দেবেন বলেও জানান হিরো আলম।

সংবাদ সম্মেলনে হিরো আলম অভিযোগ করেন, তার মুমূর্ষু বাবাকে হাসপাতালে দেখতে একদিনও আসেননি রিয়া মনি। অসুস্থ বাবার খোঁজও নেননি তিনি। এই পুরো সময়টা হিরো আলম একাই ছিলেন বাবার পাশে। এমনকি তার বাবার মৃত্যুর পর মরদেহও দেখতে আসেনি রিয়া। এমন স্ত্রীর সঙ্গে সংসার করতে চান না তিনি।

১৫ এপ্রিল রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক মারা যান। ১৬ এপ্রিল বগুড়ার এরুলিয়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

ওই দিনই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রিয়া মনিকে বয়কটের ঘোষণাও দেন হিরো আলম।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝