রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সচিবালয় এলাকায় সোয়াট ও বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১২:১৯ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৫ ১২:২৩ পিএম  (ভিজিট : ১৫৬)
X

আজ মঙ্গলবার (২৭ মে) সচিবালয় ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থার স্বার্থে মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির সদস্যরা। সরকারি কর্মচারী অধ্যাদেশ ঘিরে আন্দোলনের মধ্যে পরিস্থিতিতে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।

সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়,  আজ সকাল থেকেই সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

আজ সকাল থেকেই সচিবালয়ের সামনে সোয়াট, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা অবস্থান নিয়েছেন। কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কারো প্রবেশের অনুমতি মিলছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল মঙ্গলবার সচিবালয়ের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

তবে নিষেধাজ্ঞা না থাকলেও সাংবাদিকরা প্রবেশ করতে পারছেন না। গেটে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন, সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করবেন কি না দুপুর ১২টার পর সেই সিদ্ধান্ত জানা যাবে।

সরকারি কর্মচারী অধ্যাদেশ ঘিরে গত তিন দিন ধরে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করে আসছেন সরকারি কর্মচারীরা। বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর বিক্ষোভ মিছিলে প্রতিদিনই উত্তাল থাকছে সচিবালয়। চতুর্থ দিনের মতো মঙ্গলবারও কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিরয়েছে।

অন্যদিকে, সচিবালয়ের বাইরে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে সচিবালয়ের সংস্কারবিরোধী আমলাদের অপসারণ ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে গণসমাবেশ করবে জুলাই বিপ্লবী ছাত্র-জনতা। বেলা সাড়ে ১১টায় তাদের গণসমাবেশ হওয়ার কথা। এরইমধ্যে গণসমাবেশস্থলে আসতে শুরু করেছেন তারা।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝