সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
একটি গোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দিতেই এই আন্দোলন: ইশরাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৮:২৭ পিএম   (ভিজিট : ২০৬)
X

বিএনপি নেতা ইশরাক হোসেন অন্তর্বর্তী সরকারের সব দায়িত্ব থেকে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন।

বুধবার (২১ মে) রাতে রাজধানীর কাকরাইলে তিনি আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা জানিয়ে তিনি এ দাবি জানান।তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে গত কয়েক দিন ধরেই সমর্থকেরা আন্দোলন করছেন।

ইশরাক হোসেন বলেন, আসিফ-মাহফুজের পদত্যাগ চাই। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা নির্বাচনের রোডম্যাপ চাই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থানের ঘোষণা দিচ্ছি।

তিনি বলেন, আমি মেয়র পদে শপথ নেওয়ার জন্য আন্দোলন করছি না। একটি গোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দিতেই এই আন্দোলন। গত কয়েক দিন ধরে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে ইশরাকের সমর্থকেরা বিক্ষোভ করছিলেন। আজ তারা কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝