রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ০)
X

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করা হয়েছে।

রোববার এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন। একই দিন ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় নাহিদ ইসলাম দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সভায় ওয়ার্ডভিত্তিক সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই, স্থানীয় নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করা এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতামূলক তৎপরতার বিষয়ে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানানো হয়।

এদিকে ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে ঘোষিত আসিফ মাহমুদের ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টিও সম্প্রতি আলোচনায় আসে। আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটার থাকলেও নির্বাচন কমিশনের অনুমোদনের পর তাঁর ভোটার এলাকা ঢাকা উত্তর সিটির আফতাবনগরে স্থানান্তর করা হয়েছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত ফরমে আবেদনের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন আসিফ মাহমুদের ভোটার এলাকা পরিবর্তনের আবেদন অনুমোদন করে। এর ফলে তিনি এখন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝