রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেখ হাসিনার আমলে বিরোধী মতের মানুষের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ০)
X

শেখ হাসিনার আমলে বিরোধী দল ও মতের মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে ফেনীর ফরহাদনগরে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, দেশ একটি অন্ধকার সময় পার করে এসেছে। বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপদে চলাফেরা ও স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা ছিল না।

তিনি অভিযোগ করেন, ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মী, শিশু ও শিক্ষার্থীদের হত্যার পথেও গিয়েছেন। তাঁর দাবি, দেশে বছরের পর বছর গুম-খুন চলেছে এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে পুলিশ ও র‌্যাবের হাতে বহু মানুষের রক্ত ঝরেছে।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শহীদ যুবদল নেতা হারুনুর রশীদের পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন রিজভী। তিনি বলেন, পুলিশের গুলিতে নিহত হারুনুর রশীদের পরিবারের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব।

হারুনুর রশীদের পরিবারের জন্য নির্মিত বাড়িটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ২০২৬ সালের ১২ এপ্রিল। ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে হরতালের সমর্থনে মিছিল চলাকালে পুলিশের গুলিতে নিহত হন এই যুবদল নেতা।

পরে রিজভী হারুনুর রশীদের কবর জিয়ারত ও বাড়ি পরিদর্শন করেন। এ সময় পরিবারের সদস্যরা নতুন ঘর পেয়ে কৃতজ্ঞতা জানান এবং হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের দ্রুত বিচার দাবি করেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝