রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ ১১ দলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম   (ভিজিট : ২)
X

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে জোটের সমন্বয় কমিটির বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

তিনি জানান, ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নেতাকর্মীরা জড়ো হবেন। সকাল ৮টায় সেখান থেকে লংমার্চ শুরু হবে। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা হবে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

হামিদুর রহমান আজাদ বলেন, আগে ঘোষিত ছয় দফার সঙ্গে নতুন করে দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধের দাবি যুক্ত হওয়ায় তা এখন সাত দফায় রূপ নিয়েছে। একই সঙ্গে দলীয়করণ বন্ধ এবং বিচার দৃশ্যমান করার দাবিও জানানো হয়েছে।

সরকারের বিভিন্ন সংকট মোকাবিলায় অদক্ষতার অভিযোগ তুলে তিনি বলেন, ছয় মাস খুব বেশি সময় না হলেও বিকল্প পরিকল্পনা ও সংকট সমাধানের সক্ষমতা নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার সুযোগ নেই। জনগণের অধিকার, আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ১১ দলীয় ঐক্য কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

এর আগে ৫ সেপ্টেম্বর গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলার উন্নতি এবং দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করেছিল।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝