রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেখ হাসিনা কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করুন: হুইপ দুলু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১০ পিএম   (ভিজিট : ০)
X

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কোন ডিসেম্বর মাসে ফিরবেন, তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, ‘২০৩০ সালের নাকি ৫০ সালের ডিসেম্বর—এটা ক্লিয়ার করেন।’

রোববার জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে দুলু বলেন, শুধু হুমকি-ধমকি দিয়ে দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করা যাবে না। জুলাই আন্দোলনে নিহতদের বিচার এবং গত ১৭ বছরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার করা হবে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনাকে দেশে ফিরলে বিচারের মুখোমুখি হতে হবে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের কর্মকাণ্ডের প্রশংসা করে দুলু বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী সরকারি প্রটোকল কমিয়ে সাধারণ মানুষের সঙ্গে বৈষম্যহীন আচরণের দৃষ্টান্ত তৈরি করেছেন।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, কৃষকদের ঋণ মওকুফ, কৃষক কার্ড ও অসহায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সম্মানী দেওয়ার উদ্যোগও সরকারের সাফল্যের অংশ বলে উল্লেখ করেন তিনি।

গত ছয় মাসে দেশে কোনো মানুষ গুম হয়নি বলেও দাবি করেন দুলু। একই সঙ্গে গ্যাস, বিদ্যুৎসহ জনদুর্ভোগের বিভিন্ন সমস্যা সমাধান এবং দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবাসহ বিএনপির নেতাকর্মী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

আ.দৈ/আরএস








Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝